Uncategorized

কায়কোবাদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল খারিজ করলো হাইকোর্ট

  বাংলাদেশ প্রতিদিন 27 January 2026 , 6:04:25

কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা আপিল হাইকোর্ট প্রাথমিক শুনানিতেই খারিজ করে দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত প্রকাশ করেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।

উক্ত মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হলেও আপিলে উত্থাপিত অভিযোগগুলো আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ও সুস্পষ্ট ভিত্তি তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে আদালত মন্তব্য করেন।

আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত আইনি জটিলতা এড়ানোর বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো। একই সঙ্গে এতে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অনুরূপ কয়েকটি আবেদনের ক্ষেত্রে আদালত একই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এসব রায় দেশের নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতা ও স্থিতিশীলতারই প্রতিফলন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content