আইন-আদালত

সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদক ও মালামাল জব্দ

  বাংলাদেশ প্রতিদিন 25 January 2026 , 6:12:36

অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিজলদী, সুলতানপুর, তলুইগাছা, কুশখালী, মাদরা, ঝাউডাঙ্গা, বৈকারী এবং কাকডাঙ্গা এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা প্রায় সাত লক্ষ টাকার টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও আগরবাতি আটক করে।

হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৪/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঁঠালতলা নামক স্থান হতে ৮৩,৫০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কাউনডাঙ্গা নামক স্থান হতে ১,৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ক্যাটাগ্রা আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭/৩০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধআটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,২০,০০০/- টাকা মূল্যের শাড়ি আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস এর ১১ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=৬,৮৮,৫০০/-(ছয় লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content