সারাবাংলা

কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময়

  বাংলাদেশ প্রতিদিন 25 January 2026 , 1:26:15

Oplus_16908288

পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটার আমখোলাপাড়ার কমিউনিটি সেন্টার অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মংলাচিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “আদিবাসী রাখাইন জনগোষ্ঠী এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি রাখাইন সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ বাসস্থান ও ভূমি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। রাখাইন সম্প্রদায়ের ভাষা-সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের কথা প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরেছেন বলে সভায় আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার, রাখাইন বৌদ্ধ বিহার পটুয়াখালী জেলা সভাপতি মংখেনসহ সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় কুয়াকাটা, লতাচাপলী ও মহিপুর এলাকার বিপুলসংখ্যক রাখাইন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় রাখাইন সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অবদানের কথা গুরুত্বসহকারে উল্লেখ করেন। সভা সঞ্চালনায় ছিলেন মংচোমেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content