Uncategorized

নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রচারনা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 23 January 2026 , 6:07:55

নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডে সাবেক পৌর সভার কাউন্সিলর ও যুব দলের সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেলের নেতৃত্বে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পক্ষে প্রচারনা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে ।

আজ শুক্রবার বিকেলে নাটোর পৌরসভার ৭ নং ওর্য়াডে সাবেক পৌর সভার বিভিন্ন স্থানে প্রচারনা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ী করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি ও ৭ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর ছদরুল ইসলাম ডাম্বেল, তারেক খান,রাজু,মিজানুর রহমান দুলাল,মিলন শেখ,মহিলা নেত্রী মোছাঃ তাসলিমা ইসলাম শিমু, ববি, ময়না সহ ৭ নং ওর্য়াডের শত শত মহিলা বৃন্দ । এসময় তারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content