সারাবাংলা

সিলেটে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলমান

  বাংলাদেশ প্রতিদিন 21 January 2026 , 2:01:06

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে সিলেট জেলার ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করছেন।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী—

সকাল সাড়ে ১০টায় সিলেট-১ (নগর–সদর),
সকাল ১১টায় সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর),
সকাল সাড়ে ১১টায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ),
দুপুর ১২টায় সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর),
এবং একই সময়ে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) ও সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে। কিছুক্ষণ পর থেকেই ছয়টি আসনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই সিলেটে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content