সারাবাংলা

দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জুবিলী উদযাপন

  বাংলাদেশ প্রতিদিন 3 January 2026 , 10:25:26

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 27;

দিনাজপুরে ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জুবিলী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) পতাকা উত্তোলনের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান-এর রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল স্টুয়ার্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্জাস রোজারিও এবং বরিশাল ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, ফাদার প্যাট্রিক গাফনি সিএসসি, ফাদার ফ্রান্সিসকো রাপাচিওলি (সুপিরিয়র জেনারেল, পিমে, ইতালি), ফাদার পাওলো বালান (পাল-পুরোহিত, সুইহারী ধর্মপল্লী); ব্রাদার রিপন জেমস গমেজ সিএসসি (সেন্ট যোসেফস ব্রাদার সমাজ), সিস্টার বীনা রোজারিও সিআইসি (শান্তিরানী সিস্টারস সংঘ), ব্রাদার সুবল লরেন্স রোজারিও সিএসসি (প্রাক্তন অধ্যক্ষ), ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি (প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ), প্রাক্তন প্রধান শিক্ষক এডওয়ার্ড রোজারিও, প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি (ব্যাচ–১৯৭৩) আক্তারুজ্জামান মিঞা (সাবেক সংসদ সদস্য) এবং দিনাজপুর ধর্মপ্রদেশের ধর্মপাল ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশপ সেবাস্টিয়ান টুডু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কন্তু সিএসসি।

প্লাটিনাম জুবিলী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে।

সেন্ট ফিলিপস এলুমেনাই এসোসিয়েশনের আয়োজনে প্রথম পর্বে সংবর্ধনা, স্মৃতিচারণ, আতশবাজি, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আজকারের কন্ঠ /এম / মাসুদ

 

আরও খবর:

Sponsered content