অপরাধ

নাটোরের নলডাঙ্গার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে ককটেল-পেট্টোল বোমা উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 3 January 2026 , 2:33:56

নাটোরের নলডাঙ্গা থেকে ৫ টি ককটেল, ৫টি পেট্টোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন,রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে ৫ টি ককটেল, ৫টি পেট্টোল বোমা ও আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকালের কন্ঠ / আর এস/আর 

আরও খবর:

Sponsered content