জাতীয়

রাষ্ট্রীয় শোক দিবসে পায়রা সেতু টোলপ্লাজায় জাতীয় পতাকা না তোলায় ক্ষোভ

  বাংলাদেশ প্রতিদিন 1 January 2026 , 4:41:46

রাষ্ট্রীয় শোক দিবসে পায়রা সেতুর টোলপ্লাজার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিন পতাকা না তোলার কারণ জানতে চাইলে দায়িত্বরতদের পক্ষ থেকে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।

গতকাল বেলা আনুমানিক ১১টার দিকে টোলপ্লাজার সামনে স্থাপিত জাতীয় পতাকার স্ট্যান্ডটি পতাকাশূন্য অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং কর্তব্যরতদের কাছে এর কারণ জানতে চান।

স্থানীয়দের অভিযোগ, এ সময় টোলপ্লাজায় দায়িত্বে থাকা সিস্টেম অ্যানালিস্ট মো. নেছার উদ্দিন ও হিসাব সহকারী মমিন প্রশ্নকারীদের সঙ্গে অশোভন আচরণ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, ঘটনাটি তাঁর নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলনে এমন অবহেলা ও সংশ্লিষ্টদের আচরণে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

আজকালের কন্ঠ/ আর এস/ আর

আরও খবর:

Sponsered content