জাতীয়

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  বাংলাদেশ প্রতিদিন 5 January 2026 , 6:51:35

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ফল জানতে পারবেন। ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ৮৬০ টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছে। প্রতি আসনের জন্য ৮৫ জন পরীক্ষা দেয়। এদিন মোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার বাহিরে তিনটি কেন্দ্র, কুমিল্লা বিশ্বিবদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯ টি কেন্দ্রের মধ্যে পরীক্ষা হয়।

আজকালের কন্ঠ / আর এস/এস

আরও খবর:

Sponsered content