চাকরীর খবর

পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারেই চাকরি

  বাংলাদেশ প্রতিদিন 29 August 2026 , 3:30:24

পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিসির। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে কর্তৃপক্ষ। বিআরটিসি জানিয়েছে, এই পদে নির্বাচিত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে করপোরেশনের স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)

পদসংখ্যা: অনুল্লেখিত

বয়সসীমা

২১ থেকে ৩৫ বছর।

বেতন-ভাতা

দৈনিক মজুরি ভিত্তিতে।

প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের শর্ত

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনি পরীক্ষার তারিখ ও সময়

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ২টা।

প্রাথমিক নির্বাচনি পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

যেসব কাগজ সঙ্গে আনতে হবে

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।

আরও খবর:

Sponsered content