লাইফস্টাইল

মেয়েরা যে ধরনের ছেলেদের বেশি পছন্দ করে

  বাংলাদেশ প্রতিদিন 29 August 2026 , 3:25:54

মেয়েরা সাধারণত সামাজিক নিরাপত্তা, একাকীত্ব দূর করা কিংবা ছেলেটির ভালো ব্যবহারের কারণে শুরুতে অপছন্দ থাকা সত্ত্বেও সম্পর্কে জড়িয়ে পড়েন। মেয়েরা অনেক সময় শুরুর দিকে নিজের অপছন্দের বা আপাতদৃষ্টিতে স্বভাব-চরিত্র ভালো নয়— এমন ছেলের সঙ্গেই প্রেমে জড়ান, যা সমাজ বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি সাধারণ ঘটনা।

আবার অনেক সময় যেসব ছেলেকে মেয়েরা পছন্দ করে না, তাদের সঙ্গেই তারা প্রেম করেন! ফলে কিছু দিন যেতে না যেতেই আবার ব্রেকআপ! অধিকাংশ মেয়ের জীবনেই এমনটি ঘটে থাকে।

আপাতদৃষ্টিতে এটিকে অদ্ভুত মনে হলেও, এর পেছনে কিছু সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ কাজ করে থাকে।

চলুন জেনে নেওয়া যাক, এর প্রধান কারণ—

১. ‘ব্যাড বয়’ বা চ্যালেঞ্জিং ইমেজের প্রতি আকর্ষণ

অনেক সময় তথাকথিত ‘খারাপ’ বা উগ্র স্বভাবের ছেলেদের মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস ও রোমাঞ্চকর ভাব থাকে। শান্ত ও ভদ্র ছেলেদের তুলনায় এ ছেলেদের জীবনধারা কিছুটা বৈচিত্র্যময় মনে হওয়ায় মেয়েরা সাময়িক উত্তেজনার বশে আকৃষ্ট হয়।

২. একাকীত্ব ও ব্রেকআপের ধাক্কা

অনেকের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তীব্র একাকীত্বে ভোগেন। সেই শূন্যতা পূরণ করতে কিংবা সাবেককে ভুলতে অনেক সময় মনের মতো না হলেও, সামনে আসা প্রথম কোনো অপছন্দের মানুষের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন।

আবার দেখা যায, বান্ধবীরা কারও না কারও সঙ্গে প্রেম করছে। শুধু সে-ই বাকি। এ চিন্তা করে অনেক মেয়েই ভুল মানুষের সঙ্গে প্রেম করে থাকেন।

৩. কাউকে পরিবর্তন করার মানসিকতা

অনেক মেয়ের মধ্যে অবচেতনভাবেই এক ধরনের ‘রেসকিউ ফ্যান্টাসি’ বা কাউকে শুধরে নেওয়ার প্রবণতা কাজ করে থাকে। তারা ভাবেন— তাদের ভালোবাসা দিয়ে একজন খারাপ বা অপছন্দের মানুষকে সম্পূর্ণ বদলে ভালো মানুষে রূপান্তরিত করতে পারবেন।

আবার দেখা যায়, সময় কোথায় নতুন কাউকে খুঁজে বের করার। সে কারণে কিছু মেয়ে যাকে কাছে পায়, তার সঙ্গেই প্রেম শুরু করে। এটা ভুলে যায় যে, এতে তার বিপদও হতে পারে।

৪. অস্পষ্টতা বা রহস্যময় আচরণ

যেসব ছেলে তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করে না কিংবা কিছুটা রহস্য ধরে রাখে, মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে— মেয়েরা তাদের প্রতি বেশি কৌতূহল অনুভব করে। এই কৌতূহল অনেক সময় প্রেমের রূপ ধারণ করে।

৫. সামাজিক ও পারিবারিক চাপ

অনেক সময় নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী না পেয়ে কিংবা পরিবারের চাপে পড়ে অনিচ্ছা সত্ত্বেও কোনো ছেলের সঙ্গে কথা বলতে বলতে একপর্যায়ে সম্পর্কে জড়িয়ে পড়তে বাধ্য হন।

আবার দেখা গেল, ছেলেটি দেখতে একেবারেই খারাপ না। কিন্তু খুব একটা ভালোও লাগে না। প্রেম করলেই তো আর বিয়ে করতে হবে না। এমন চিন্তাভাবনা অনেক মেয়েরই রয়েছে।

৬. মিথ্যা বা মেকি ব্যক্তিত্বের ফাঁদ

অনেক ছেলে শুরুতে নিজের আসল রূপ লুকিয়ে অত্যন্ত আকর্ষণীয় ও যত্নশীল হিসেবে জাহির করে থাকে। মেয়েরা যখন সেই ব্যক্তিত্বের প্রেমে পড়েন, তখন বুঝতে পারেন না যে, ছেলেটি আসলে তার অপছন্দের তালিকায় রয়েছে। পরে আসল রূপ প্রকাশ পেলেও ততদিনে সম্পর্কে গভীরতা তৈরি হয়ে যায়। আর সে কারণে এ ধরনের সম্পর্কের বেশিরভাগই দীর্ঘস্থায়ী হয় না এবং ভুল বোঝাবুঝি বা মানসিক অশান্তির কারণে দ্রুতই বিচ্ছেদের দিকে মোড় নেয়।

আরও খবর:

Sponsered content