স্বাস্থ্য

সাতক্ষীরায় ইন্টারনী চিকিৎসকদের কর্মবিরতি চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা

  বাংলাদেশ প্রতিদিন 8 June 2026 , 6:54:50

সাতক্ষীরা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।

রবিবার (৭জুন) সকাল ১১টার দিকে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডা.সাজিদ সাজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডা তাছনিম বিনতে আসাদ, ডা.সৌরভ সরকার, ডা.রানা, ডা.শিফাত,ডা মোরশেদ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে এফসিপিএস প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন বৈষম্য দুর করতে হবে, বিসিএসে উত্তীর্ণদের বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালার প্রস্তাবনা বাতিল করতে হবে, বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি হ্রাস করা, বিসিএস এ চিকিৎসকদের বয়সসীমা পুনরায় ৩৪ বছর নির্ধারণ করতে হবে একই সাথে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করার জন্য জোর দাবী জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content