আন্তর্জাতিক

লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

  বাংলাদেশ প্রতিদিন 7 June 2026 , 10:50:49

দক্ষিণ লেবাননে সামরিক অভিযানে অংশ নেওয়া দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, ২৩ বছর বয়সি এক ক্যাপ্টেন যুদ্ধে আহত হওয়ার পর শনিবার (৬ জুন) মারা যান। এ ছাড়া ২১ বছর বয়সি এক সার্জেন্ট শুক্রবার (৫ জুন) দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় নিহত হন।

সরকারি তথ্য অনুযায়ী, লেবাননে চলমান সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ২৯ জন সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর ফলে সেখানে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তথ্যসূত্র: দ্য ডন

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content