Uncategorized

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ‎

  বাংলাদেশ প্রতিদিন 30 May 2026 , 2:04:32

ঝিনাইদহে ছাত্রদলের দায়েরকৃত মামলায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুুচি পালিত হয়েছে।

‎আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পায়রাচত্তরে এনসিপি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

‎এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা গ্রেফতার দুই নেতার মুক্তির দাবি সম্বলিত প্লাকার্ড ফেস্টুন প্রদর্শন করেন।

‎এ সময় বক্তারা বলেন, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে উল্টো তাদের নামেই হামলাকারীরা মামলা দিয়েছে। পুলিশ আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো অন্যায় ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে।

‎নেতাকর্মীরা বলেন, জুলাই ২৪ এর আগের সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা আবার ফিরে আসছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেফতার অয়ন রহমান খান ও আশিককে মুক্তি দিতে হবে। না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরকালে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ওই মামলার জেরে পাল্টা মামলা করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির। ওই মামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান ও ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আশিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

আরও খবর:

Sponsered content