বাংলাদেশ প্রতিদিন 23 May 2026 , 6:15:22
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি বাণিজ্যিক জাহাজ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত এক দিনে তেলবাহী ট্যাঙ্কার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানসহ মোট ২৫টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জলপথটিতে নিয়োজিত আইআরজিসি নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়ের মধ্য দিয়ে জাহাজগুলো যাতায়াত করেছে। মূলত ইরানি নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরেই বাণিজ্যিক জাহাজগুলো অত্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করতে সক্ষম হয়।
সূত্র: আল-জাজিরা।
আজকালের কন্ঠ/আর বি









