বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 6:24:58
গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরির আন্তর্জাতিক উদ্যোগ ‘উইমেন মিডিয়া লিডারস অব টুমরো (WMLT)’- তে অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আগামী ৯-১১ মে মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টে এই গ্লোবাল কনসোর্টিয়ামটি অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের অর্থায়নে আয়োজিত এজাইল প্রজেক্টের এই উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

পরবর্তীতে এই উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিকভাবে ছয় মাসে বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, মাস্টার ক্লাস ও ফিল্ড ট্রিপ আয়োজন করা হবে।
নারী শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে উক্ত উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফোকাল পারসন হিসেবে কাজ করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফরহাদ উদ্দীন। তিনি বলেন, নারী শিক্ষার্থীদেরকে গণমাধ্যমে কচারিয়ার গড়ার প্রতি আরো বেশি আকৃষ্ট করতে এবং মিডিয়া এনভায়রনমেন্টকে নারী শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক এই উদ্যোগে আমাদের অংশগ্রহণ করতে পারা সৌভাগ্যের। এই ধরনের এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা গণমাধ্যমের দক্ষকর্মী হিসেবে কাজ করার জন্য প্রস্তুত হবে। তারা মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, প্রযুক্তির ব্যবহার, মিডিয়া কনভারজেন্সের ফলে তাদেরকে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সেসব বিষয় এই উদ্যোগ থেকে শিখতে পারবে। যার ফলে আগামী দিনে মিডিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য তারা গড়ে উঠবে। উল্লেখ্য, এই আন্তর্জাতিক উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
আজকালের কন্ঠ/আর বি





