আজকের আলোচিত

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকালের কণ্ঠের ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

  বাংলাদেশ প্রতিদিন 17 April 2026 , 1:32:42

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে ৫ম বছরে পদার্পণ করলো জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আজকালের কণ্ঠ’। এ উপলক্ষে আজ (১৬ এপ্রিল) বিকেল ৪টায় গাইবান্ধা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আজকালের কণ্ঠ তার লেখনীর মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পণের এই যাত্রায় পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজকালের কণ্ঠের গাইবান্ধা জেলা প্রতিনিধি শান্ত মিয়া। তিনি পত্রিকার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সাংবাদিক রশিদ, জাহাঙ্গীর, হাফিজ, আমজাদ প্রমুখ।

বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content