জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক

  বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 2:24:40

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম জেবুন্নেছা গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content