বাংলাদেশ প্রতিদিন 12 February 2026 , 3:46:09
ভোটারদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা।রাজধানীতে ভোটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
এ সময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।উল্লেখ্য, এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস












