গণমাধ্যম

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ

  বাংলাদেশ প্রতিদিন 4 May 2026 , 6:35:30

গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরি করতে ইউরোপিয়ান ইউনিয়ন ও ফয়ো মিডিয়া আয়োজিত আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

‘উইমেন মিডিয়া লিডারস ওএফ টুমরো’ শীর্ষক এই প্রোগ্রামটি এজাইলের একটি ইনিশিয়েটিভ যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আগামী মে মাসের নয়, দশ ও এগারো এই উদ্যোগের অংশ হিসেবে মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান কার্যালয়ে তিন দিনের একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে ছয় মাসে বিভিন্ন সেমিনার, আলোচনা, মাস্টার ক্লাস ও ফিল্ড ট্রিপ আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে। উক্ত উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফোকাল পারসন হিসেবে কাজ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন। তিনি বলেন, নারী শিক্ষার্থীদেরকে গণমাধমের প্রতি আরো বেশি আকৃষ্ট করতে এবং মিডিয়া এনভায়রনমেন্টকে নারী শিক্ষার্থীদের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক এই উদ্যোগে আমাদের অংশগ্রহণ করতে পারা সৌভাগ্যের। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা গণমাধ্যমে কাজ করার জন্য প্রস্তুত হবে। তারা মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, প্রযুক্তির ব্যবহার, মিডিয়া কনভারজেন্সের ফলে তাদেরকে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, সেসব বিষয় এই উদ্যোগ থেকে শিখতে পারবে। যার ফলে আগামী দিনে মিডিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্য তারা গড়ে উঠবে।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content