জাতীয়

মনোনয়ন না পেয়ে যা লিখলেন ফেসবুকে : কনকচাঁপা

  বাংলাদেশ প্রতিদিন 20 April 2026 , 8:22:07

আজ (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছিলেন কয়েকজন তারকা। এরমধ্যে কনকচাঁপাও ছিলেন। মনোনয়ন না পেয়ে তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।

কণ্ঠশিল্পী কনকচাঁপা তার ফেসবুকে লিখেছেন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।

তিনি আরও জানান, গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।

আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।

সবশেষে তিনি বলেন, ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content