জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

  বাংলাদেশ প্রতিদিন 13 April 2026 , 12:14:07

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি (৫জি) বিস্তারে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content