ধর্ম

নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো ভক্তবৃন্দ

  বাংলাদেশ প্রতিদিন 20 April 2026 , 3:33:11

অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোনার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিনত হয়েছে।

প্রতি বৎসরের ন্যায় ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিন ব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা সমাপনে অক্ষয় তৃতীয়া মহাপুণ্য গঙ্গা স্নান,বিসর্জন,পিন্ডদান, গীতাপাঠ,ভাগবতপাঠ,ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্টিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content