Uncategorized

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান!

  বাংলাদেশ প্রতিদিন 12 June 2026 , 2:12:11

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়,(বরিশাল-৬) বাকেরগঞ্জ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান সহ মোট ৮ (আট) জন মাননীয় সংসদ সদস্যকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

সিনেটে মনোনীত সদস্যরা হলেন— জনাব আবুল হোসেন খান (বরিশাল-৬)বাকেরগঞ্জ, জনাব ফয়যাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), জনাব গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), জনাব শাহ মোঃ ওয়ায়েজ আলী মামুন (জামালপুর-৫), জনাব এম মঞ্জুরুল করিম রনি (গাজীপুর-২), জনাব এম. এ. হাবিব চৌধুরী (সিলেট-৬) এবং জনাব মোঃ মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬)।

সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মাতিয়া আফরিন তন্বী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বরিশাল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান সিনেট সদস্য মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় বরিশাল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান-কে বাকেরগঞ্জ উপজেলাবাসী আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাঁর দেশপ্রেম, সততা, প্রজ্ঞা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাকেরগঞ্জ উপজেলা মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

বাকেরগঞ্জ উপজেলা সাধারণ মানুষ জানান আমরা আশা করি, তাঁর বিচক্ষণ নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।

আরও খবর:

Sponsered content