বিনোদন

প্রেম করার সময় নেই ম্রুণালের

  বাংলাদেশ প্রতিদিন 17 April 2026 , 5:46:23

দক্ষিণী তারকা ধানুশর সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই মুহূর্তে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার মতো সময়ই নেই তার।

অভিনেত্রীর ভাষ্য, নতুন সিনেমা মুক্তির সময় এমন ভিত্তিহীন গুঞ্জন প্রায়ই সামনে আসে, যা অনেক সময় কাজের পরিবেশেও প্রভাব ফেলে। তিনি চান দর্শক তাকে তার অভিনয় ও কাজের মাধ্যমেই চিনুক, ব্যক্তিগত জীবন দিয়ে নয়।

বর্তমানে আসন্ন সিনেমা ‘ডাকোয়ত–এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল ঠাকুর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এখন ডেট করার মতো কোনো সময় নেই। এমনকি পায়ে চোট নিয়ে এক্স-রে করার পর চিকিৎসার জন্য যাওয়ার সময়টুকুও পাচ্ছি না। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগ কোথায়?’

চলতি বছরের শুরুতে ‘দো দিওয়ানে শহর মে’ মুক্তির সময় ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে ঘিরে সম্পর্কের গুঞ্জন জোরালো হয়।

এর আগে ‘সন অব সরদার টু’–এর প্রিমিয়ারে ধানুশকে শুভেচ্ছা জানানো একটি ভিডিও ভাইরাল হলে আলোচনা শুরু হয়। পরে ‘তেরে ইশক মে’ ছবির শুটিং-পরবর্তী এক পার্টিতে ম্রুণালের উপস্থিতি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়।
তবে এসব আলোচনাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

তার দাবি, এগুলো কোনো প্রচারণার কৌশলও নয়।

এমন পরিস্থিতি সামাল দিতে আলাদা একটি টিমও নিয়োগ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই খোলামেলা বলেও জানান ম্রুণাল ঠাকুর। ভবিষ্যতে সত্যিই প্রেম হলে সেটি নিজেই সবার সঙ্গে ভাগ করে নেবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content