অর্থনীতি

ঢাকা ট্রাভেল মার্টে প্যাভিলিয়ন উদ্বোধন করল মালয়েশিয়া

  বাংলাদেশ প্রতিদিন 12 April 2026 , 11:01:55

মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিল (এমএইচটিসি) আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ (ডিটিএম ২০২৬)-এ তাদের প্যাভিলিয়ন উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ ২০২৬ এ আনুষ্ঠানিকভাবে প্যাভিলিয়নটি উদ্বোধন করেন অতিথিরা।

এর মধ্যে দিয়ে মালয়েশিয়ার উন্নত চিকিৎসা দক্ষতার ওপর আলোকপাত করে এবং বাংলাদেশি অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা জোরদার করে। অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে রয়েছে, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট, মাহকোটা মেডিকেল সেন্টার, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া, কেএল ফার্টিলিটি সেন্টার এবং সানওয়ে মেডিকেল সেন্টার।

‘হিলিং মিটস হসপিটালিটি’ থিমের অধীনে ‘মালয়েশিয়া ইয়ার অব মেডিকেল ট্যুরিজম ২০২৬’-এর সঙ্গে সঙ্গতি রেখে, এ উদ্যোগটি সহানুভূতিপূর্ণ রোগী সেবার সঙ্গে উচ্চমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদর্শন করে, যা বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের জন্য একটি বিশ্বস্ত গন্তব্য হিসেবে মালয়েশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে করেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content