শিক্ষা

অশ্রুসিক্ত নয়নে শফিকপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 9 April 2026 , 2:34:11

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী শফিকপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই এপ্রিল( বৃহস্পতিবার) স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীবৃন্দ, ৫নং বড়গাছা ইউপি সদস্য মোঃ শাজাহান আলী প্রাং , ইউপি সদস্য মোঃ হামিদুল ইসলাম, এবং সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ মেরিনা, সাংবাদিক মুরাদ মৃধা, অভিভাবকবৃন্দ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়, এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

দীর্ঘ ০৫ বছরের শিক্ষা জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সুমন কুমার মন্ডল, তমা রাণীসহ অনেকেই।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম বলেন বিদায় মানে শেষ নয়, বরং নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের শুরু। শফিকপুর উচ্চ বিদ্যালয়ের যে নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছো, তা যেন আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে।” এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন তিনি ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মৃধা, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আফাজ উদ্দীন মোল্লা, অফিস সহকারী আবেদালী সরদার(এম এস এস. বিএড. এমএড.) এসময় বক্তব্য রাখেন। তারা বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এবার শফিকপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের সর্বমোট ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন অত্র বিদ্যালয়ের ইসলাম ধর্ম শিক্ষক মোঃ কেরামত আলী। উল্লেখ্য যে, আগামী ২১শে এপ্রিল ২০২৬ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content