Uncategorized

নড়াইল জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক

  বাংলাদেশ প্রতিদিন 31 March 2026 , 5:25:14

স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক।
আজ (৩১মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, মোস্তাফিজুর রহমান আলেক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসকের দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং নড়াইল জেলা পরিষদের সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content