Uncategorized

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আনন্দ-উল্লাসে মুখরিত ‘AUDM’ এর দাখিল ২০২০ ব্যাচ

  বাংলাদেশ প্রতিদিন 24 March 2026 , 2:46:33

“বন্ধুত্বের টানে, ঈদের আনন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে মোগলটুলি আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার (AUDM) ২০২০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা (স্বপ্নীল বন্ধু মহল)।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০:৩০ মিনিটে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ফটোসেশন এবং ১২:৩০ মিনিটে কুমিল্লার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র রানীর কুঠিরের সামনে কেক কাটা শেষে আলমায কাচ্চি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মানবিক ও বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের সাবেক প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় বিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষার্থী মাহিনুল আলম বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের দাখিল-২০২০ ব্যাচের আজকের পুনর্মিলনী অনুষ্ঠান সত্যিই অসাধারণ ছিল। বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়ে পুরোনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছিল।সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান হলেও খুব প্রাণবন্ত ছিল। এই অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ।

বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মোঃ রিয়াদুল ইসলাম বলেন, আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পুর্নণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এক সাথে হবো এই অপেক্ষায় ছিলাম। অনেকদিন ধরে অপেক্ষা করার পর যখন সেই মানুষ গুলো সামনে আসে, তখন মনে হয়—এই অপেক্ষাটুকু আসলেই সার্থক ছিল।

অনেকদিন পর একসাথে হলে মনে হয়, দূরত্ব কখনো বন্ধুত্বকে কমাতে পারে না। বরং এই অপেক্ষাটাই বন্ধুত্বকে আরও গভীর করে। আজকের এই দিনটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। বন্ধুত্বের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু মন দিয়ে অনুভব করতে হয়।

অন্য শিক্ষার্থী আসিফ আহমেদ বলেন, আজকের প্রোগ্রামটা আসলেই অনেক সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সবার সাথে দেখা হওয়ার পরে আগের সকল স্মৃতিগুলো চোখে ভাসছিল। এভাবেই প্রতিবছর এমন একটি প্রোগ্রাম হলে আমাদের বন্ধুত্ব এবং ইউনিটি শক্ত থাকবে বলে আমি মনে করি।

এছাড়া আব্দুল্লাহ আল মামুন বলেন, সবাই একত্র হলে পুরনো দিনের স্মৃতি আর হাসি ফিরে আসে হৃদয়ে। সময়ের দূরত্ব ভুলিয়ে এই মিলন আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে তোলে মন। বন্ধুত্বের সেই অটুট বন্ধন আবার নতুন করে অনুভব করা যায়।

মাধ্যমিক শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মানবিক বিভাগের প্রবীণ শিক্ষার্থী ওবাইদুল্লাহ আল মাহবুব বলেন, মাধ্যমিক শিক্ষাজীবনের বন্ধুদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সত্যিই এক অনন্য অনুভূতি। পুরনো স্মৃতি, হাসি-আনন্দ আর দুষ্টুমিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে এই ধরনের অনুষ্ঠানে। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় মনে এক ধরনের প্রশান্তি ও আনন্দ কাজ করে। এই মিলনমেলা বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এ ধরনের আয়োজন জীবনের ব্যস্ততার মাঝেও সম্পর্কগুলোকে সতেজ রাখে।

মানবিকের অন্য আরেক শিক্ষার্থী আজিজুল হক রাহাত বলেন, দীর্ঘ ১১ বছরের যাপিত শৈশবের ভালোবাসা আফতাব উদ্দিন দাখিল মাদরাসার প্রতিটি ছাত্র ভাই হৃদয়ের একটি আবেগ, যা কখনো সারাংশ কিংবা সারমর্ম দিয়ে বুঝানো সম্ভব নয়। এটি স্রেফ অনুভূতির ব্যাপার। সকল ছাত্র ভাইদের প্রতি সীমাহীন ভালোবাসা এবং সকলের কাছ থেকে দোয়াপ্রার্থী।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মাদ্রাসায় কাটানো মাধ্যমিক স্তরের শিক্ষাজীবন নিয়ে নানা স্মৃতিচারণ করেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content