বাংলাদেশ প্রতিদিন 28 March 2026 , 5:38:45
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর স্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকালের কন্ঠ/আর বি











