আজকের আলোচিত

শেরপুর পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

  বাংলাদেশ প্রতিদিন 26 March 2026 , 3:52:10

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পুলিশ। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা সহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content