আজকের আলোচিত

পিরোজপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 7 May 2026 , 6:29:50

‎বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।
‎
‎বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়।
‎
‎র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনজুরুল আহমদ সিদ্দিকী, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ রেড ক্রিসেন্টের দুই শতাধিক সদস্য।
‎
‎র‍্যালি শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে করোনাকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content