খেলাধুলা

ইউ.এস.এল চাউলিয়াপট্টি ওয়ানডে কাপ-২০২৬ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 23 March 2026 , 6:17:43

ঈদের আনন্দঘন পরিবেশে দিনাজপুরের চাউলিয়াপট্টি এলাকায় অনুষ্ঠিত হয়েছে ইউ.এস.এল চাউলিয়াপট্টি ওয়ানডে কাপ-২০২৬ ফাইনাল টুর্নামেন্ট। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই প্রীতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মাঠ।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ইউনাইটেড শক্তি লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ তাজমীর আলম।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চাউলিয়াপট্টি সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ। টসে জিতে জুনিয়র একাদশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তারা সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অগ্নি রায় ও মোঃ সেলিম দুর্দান্ত অর্ধশতক করেন।

জবাবে ব্যাট করতে নেমে সিনিয়র একাদশ ২৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে জয় নিশ্চিত করে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারিফ ও বিজয়।

ম্যাচ শেষে বিজয়কে সেরা ব্যাটসম্যান, বাদলকে সেরা বোলার, মোঃ রফিককে সেরা ফিল্ডার এবং ইমনকে সেরা ক্যাচের পুরস্কার প্রদান করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক তারিফের হাতে গোল্ডকাপ তুলে দেন দুলাল ও জ্যাম। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন তারিফ আলম। টুর্নামেন্টটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন চাউলিয়াপট্টির লিজেন্ড ক্রিকেটার দুলাল, সুজন, খোকন, রুবেল ও রফিক।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content