Uncategorized

ডেপুটি স্পিকার নিতে চাই না কেন ?: জামায়াত সেক্রেটারি

  বাংলাদেশ প্রতিদিন 11 March 2026 , 4:32:30

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নিয়োগ চায় না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।আজ (১১ মার্চ)  জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার চূড়ান্ত করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা তো জুলাই চার্টারের সঙ্গে জড়িত। (অধিবেশন) শুরু হলে আমাদের সংসদ সদস্যরা কথা বলবেন। আমাদের বিরোধীদলীয় নেতা আছেন।

অধিবেশন শুরু হলে সংস্কার ও জুনাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে।

আজকালের কন্ঠ/ আর এস

আরও খবর:

Sponsered content