বাংলাদেশ প্রতিদিন 9 March 2026 , 8:43:18
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা ফয়সাল আমিন জিহাদী কে দেখতে চাই তৃনমুলের জনগণ। তাহিরপুর উপজেলার গর্ব, দ্বীনের নিবেদিত প্রাণ সৈনিক, জমিয়তের সাহসী নেতা মাওলানা ফয়সাল আমিন জিহাদি—তিনি কেবল একটি নাম নন, তিনি একটি আন্দোলন, একটি আদর্শ, একটি অঙ্গীকার।

তাহিরপুরের মাটি ও মানুষের সাথে যার আত্মার বন্ধন, যিনি সুখে–দুঃখে রাজপথে থেকে ইসলামের পক্ষে সোচ্চার থেকেছেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন থেকেছেন—তিনি সবার প্রিয় মাওলানা ফয়সাল আমিন জিহাদি। যখনই দ্বীন ও ন্যায়ের প্রশ্ন এসেছে, তিনি পিছিয়ে যাননি; বরং সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন।
তাহিরপুর উপজেলার কৃতি সন্তান হিসেবে তিনি শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সামাজিক ও দ্বীনি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তরুণ সমাজকে তিনি সঠিক পথে আহ্বান করেন, নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেন, এবং এলাকার উন্নয়নের স্বপ্ন দেখেন।
জনগণের বিশ্বাস, এমন একজন সৎ, যোগ্য ও দ্বীনদার ব্যক্তিত্ব যদি তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে উপজেলায় ন্যায়, উন্নয়ন ও আদর্শিক নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তাহিরপুরের জনগণের প্রত্যাশা ও আশা যোগ্য নেতৃত্ব, স্বচ্ছ রাজনীতি এবং ইসলামী মূল্যবোধে পরিচালিত একটি সুন্দর সমাজ।সাধারণ জনগণ তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মাওলানা ফয়সাল আমিন জিহাদিকে দেখতে চাই।
আজকালের কন্ঠ/ আর এস/ক







