Uncategorized

আওয়ামীলীগের এমপি মন্ত্রীদের ঠান্ডা জ্বর হলেও লন্ডনে গিয়ে চিকিৎসা করত : রফিকুল ইসলাম জামাল

  বাংলাদেশ প্রতিদিন 28 January 2026 , 7:09:34

দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে যখন ধুকেধুকে হাসপাতালের বিছনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন, তখন আমরা শেখ হাসিনার কাছে অনুরোধ করেছিলাম, দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রীর একটু চিকিৎসার জন্য, কিন্তু শেখ হাসিনা অনুমতি দিলেন না। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার আপন ভাই আপন বোন, তাদের বোন যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো, তখন শেখ হাসিনার কাছে গিয়ে তারাও একটা দরখাস্ত করেছিল কিন্তু অনুমতি মিলল না। অন্যদিকে আমরা দেখেছি, তখন দেশের এমপি মন্ত্রীরা যদি ঠান্ডা জ্বর হতো তারা লন্ডনে গিয়ে ভারতে গিয়ে শ্রীলঙ্কায় গিয়ে তারা চিকিৎসা করেছে।

আজ সকাল থেকে ঝালকাঠি -১ রাজাপুর কাঁঠালিয়া আসনের বিএনপি’র ধানের শীষ মার্কার প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল গণ সংযোগ শেষে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফ মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে একথা বলেন।

হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ মঞ্জিল মোর্শেদের সভাপতি এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, মোহাম্মদ মেহেদী হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহবায়ক বাবুর রতন দেবনাথ,
কাঠালিয়া উপজেলা বিএনপি’র বার প্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, বিএনপির নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাহমুদ হোসেন, মোঃ সোহাগ মল্লিকসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, রাস্তায় রাস্তায় গিয়ে সেলফি না করে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। উঠান বৈঠক শেষে শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

আজকালের কন্ঠ/আর এস/এম

আরও খবর:

Sponsered content