Uncategorized

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 3 March 2026 , 10:26:41

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাউসিয়া কমিটি বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪০২ নাম্বার কক্ষে এ আয়োজনটি হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ মানবিক ফাউন্ডেশন এর সভাপতি জাবের হোসাইন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোহাম্মদ জসিম এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবরার আহমদ আশরাফি। এরপর নাতে রাসুল পরিবেশন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী খান মোহাম্মদ রুহুল আমিন। তিলাওয়াত ও নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

সভাপতি মোহাম্মদ রায়হান বলেন, “ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের এই সংগঠন দায়িত্বশীলও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

আরও খবর:

Sponsered content