জাতীয়

শহীদ হাদি হত্যার দ্রুত বিচার চান ‘রাবিপ্রবি’ ডিবেটিং সোসাইটি

  বাংলাদেশ প্রতিদিন 7 February 2026 , 7:08:52

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সংগঠনটির আয়োজিত ‘গণভোট (জুলাই সনদ বাস্তবায়ন)’ বিষয়ক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।প্রধান অতিথি ছিলেন ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম, এবং প্রধান আলোচক ছিলেন সদস্য ফয়সাল আহমেদ।

আলোচনা সভায় সোসাইটির প্রচার সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়া উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বা পিবিআই-এর মাধ্যমে সঠিক তদন্ত নিশ্চিত করা জরুরি।ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে জাতিসংঘের কাছে বিচার বাস্তবায়নের দাবি জানানোর অনুরোধ করেন।

প্রধান অতিথি মোঃ আয়নুল ইসলাম বলেন, শহীদ হাদি ছিলেন আগ্রাসন, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে এক নির্ভীক সৈনিক। সমাজ তাকে বেঁচে থাকতে দেয়নি। আমাদের সকলের উচিত হাদি হত্যার বিচারের দাবি জানানো এবং তার দেখানো সাংস্কৃতিক বিপ্লবের পথকে প্রসারিত করা।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল মারুফ, সদস্য সাবহা ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।প্রধান আলোচক ফয়সাল আহমেদ বলেন, শহীদ হাদির হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সারাদেশে টার্গেট কিলিং বন্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে আহত করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। হাদি জীবনের অধিকাংশ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।

আজকালের কন্ঠ/ আর এস/এ বি

আরও খবর:

Sponsered content