Uncategorized

আগৈলঝাড়ায় বিএনপি নেতা কবির হোসেন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে উঠান বৈঠক ও দোয়া মোনাজাত

  বাংলাদেশ প্রতিদিন 6 February 2026 , 6:42:48

oplus_1024

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কবির হোসেন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, উঠান বৈঠক ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পূর্ব সুজনকাঠি এলাকার হাজী বামন উদ্দিন তালুকদারের নেছারিয়া এতিমখানা হাফিজি মাদ্রাসার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।

এ সময় কবির হোসেন তালুকদারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন মরহুম কবির হোসেন তালুকদারের বড় ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন তরু এবং ছোট ছেলে তানভীর হোসেন শুভ,

ছিলেন গৌরনদী বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,উপজেলা যুগ্ন আহবায়ক এনায়েত খান মনু,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল মোল্লা,সদস্য সচিব বরিশাল জেলা উত্তর তাঁতীদল,আক্তারুজ্জামান,স্বেচ্ছাসেবক দলের মো:সাইদুল ইসলাম এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। শেষে কবির হোসেন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content