Uncategorized

জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে হাতপাখায় সমর্থন

  বাংলাদেশ প্রতিদিন 6 February 2026 , 6:17:44

কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ আসনে হাতপাখাকে বিজয় করতে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে হাতপাখায় সমর্থন জানান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কার্যালয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে হাতপাখায় সমর্থন করেন। সেই সাথে হাতপাখা প্রার্থীর পক্ষে কাজ করার কথা ব্যাক্ত করেন। হাতপাখার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা বলেন এসব নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ২৭-কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আক্কাছ আলী সরকার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আরিফুল ইসলাম, পৌর সভাপতি আবু সাঈদ সুমন, সেক্রেটারি ফখরুল হাসান।

জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়া, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর আমীন, সাবেক যুব সভাপতি আবু বক্কর সিদ্দিক সিরাজ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।

উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়া বলেন, বর্তমান উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক ও প্রার্থীর দূর্বলতা এবং কর্মীদের মুল্যায়ন না করার কারণে আমরা প্রায় ২’শ নেতাকর্মী হাতপাখার বিজয় করার লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছি। আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে হাতপাখার পক্ষে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মাওলানা আবু সাঈদ সুমন জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী হাতপাখায় সমর্থন দেয়ার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন এলাকার নেতাকর্মীরা স্বেচ্ছায় এসে আনুষ্ঠানিক ভাবে হাতপাখাকে সমর্থন দিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে তাদের সমর্থনকে অভিনন্দন জানানো হয়। আজ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত হাত পাখার পক্ষে কাজ করে যাবেন বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content