Uncategorized

বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জয়ী করার লক্ষ্যে পৌসভার ৯ নং ওর্য়াডে নির্বাচনী প্রচারনা

  বাংলাদেশ প্রতিদিন 1 February 2026 , 11:36:55

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ী করার লক্ষ্যে নাটোর পৌরসভার ৯ নং ওর্য়াডের নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে রাত অবধি বিএনপি নেতা সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু সহ ৯ নং ওর্য়াড বিএনপির নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন , সকাল থেকে শত শত বিএনপির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নাটোরে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করি।

এতে ধানের শীষের প্রার্থী দুলু জোয়াড় উঠেছে, স্বাধীনতার পরে হিন্দু মসুলমান সবাই একজোট হয়েছি ধানের শীষে ভোট দিতে। আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছে সাধারণ ভোটার।ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয়ী হলে এলাকার উন্নয়ন বেকার সমস্যা কর্মসংস্থান সৃষ্টি তৈরি হবে। নতুন নতুন শিল্পকারখানা সৃষ্টি হবে। তাই ধানের শীষের প্রার্থীকে জয়ী করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে ৯ নং ওর্য়াডের বিএনপি নেতাকর্মিরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content