Uncategorized

ময়মনসিংহ মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষে গণসংযোগ ও প্রচারণা

  বাংলাদেশ প্রতিদিন 24 January 2026 , 11:53:52

Oplus_131072

ময়মনসিংহ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই প্রচারণা কর্মসূচি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়।

প্রচারণা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আবু ওয়াহাব আকন্দ (ওয়াহিদ ভাই)। এ সময় তিনি বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন ও প্রচারণা। ধানের শীষ মানেই গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের মুক্তি।” তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা এম এ হান্নান খান এবং ময়মনসিংহ মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মোরল। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী আব্দুল ইনসান, যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল।

নেতৃবৃন্দ প্রচারণাকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রচারণা কর্মসূচিতে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content