ধর্ম

তৃতীয় বারের মতো স্বরসতী পূজায় পৌরহিত্যে সমাদৃতা

  বাংলাদেশ প্রতিদিন 23 January 2026 , 6:54:24

টানা তৃতীয় বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে স্বরসতী পূজায় পৌরহিত্য করেছেন একজন নারী শিক্ষার্থী। ২০২৪ সালে তিনি প্রথমবারের মতো দৃষ্টান্ত স্থাপন করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে ইংরেজি বিভাগের পূজার সময় এ ব্যতিক্রমী চিত্র দেখা যায়।

পৌরহিত্য করা শিক্ষার্থী হলেন ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন।

এ দিকে নারীর পৌরহিত্যের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। সুস্মিতা নামের এক শিক্ষার্থী বলেন, ‘নারী হয়ে পূজায় পৌরহিত্যের বিষয়টি আমরা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছি। নারীরা পিছিয়ে থাকবে কেন? বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা এ জায়গাটায় ব্যতিক্রম। বিদ্যার ক্ষেত্রে নারী–পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।’

এ বিষয়ে সমাদৃতা ভৌমিক বলেন, এবার নিয়ে তিন বার হলো। আমার বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র সহ শিক্ষকদের ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই সহযোগিতা করেছেন। আর শাস্ত্রীয় ভাবেও কোনো বাঁধা নেই। তিনি বলেন, নারীরা ফিছিয়ে থাকবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি শুরু করেছি, এভাবে অন্যান্যরাও শুরু করবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content