Uncategorized

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়েত মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা বৈধ ঘোষনা

  বাংলাদেশ প্রতিদিন 15 January 2026 , 5:49:20

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) সনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত পঞ্চম দিনের আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অধ্যাপক মাসুম মোস্তফার আর কোনো আইনি বাধা রইল না।

মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মাসুম মোস্তফা বলেন, “নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গত ৪ জানুয়ারি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় একটি মামলা থেকে খালাসের তথ্য উল্লেখ না থাকায় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে কমিশনে আপিল করলে আজ প্রার্থিতা ফিরে পাই।

মনোনয়ন ফিরে পাওয়ার খবরে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থিতা বহাল থাকায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে। এতে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content