Uncategorized

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও ১নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন

  বাংলাদেশ প্রতিদিন 7 January 2026 , 10:43:08

oppo_2

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হাটুরিয়া সাহেব বাজারে কর্মী সমাবেশ এবং রাতে হাটকালুপাড়া এলাকায় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন বলেন,
“বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সংগঠিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content