Uncategorized

উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে মতবিনিময়

  বাংলাদেশ প্রতিদিন 6 January 2026 , 6:29:38

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়াবুড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব এর সভাপত্বিতে জনাব মোজাফফর হোসেন এর বাড়ির উঠানে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারনা লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনের ২৭ কুড়িগ্রাম -৩ সংসদ সদস্য পদপ্রার্থীর জনাব মোঃ তাসভীরুল ইসলাম বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান,ও উলিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব মোঃ হায়দার আলী, ও উলিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন আহবায়ক জনাব আব্দুর রশিদ,উলিপুর উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ সহিদুর রহমান আরও উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর কাদের শামীম, সাধারন সম্পাদক জনাব আসাদুজ্জামান যিশু, সাবেক যুগ্নআহবায়ক মোঃ মেহেদী হাসান মারুফ, ও অত্র ইউনিয়নের ৭ নং ওয়ার্নাডের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস ও আরো অনেকে।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথী বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলের গত নির্বাচন গুলো আপনারা তো দেখেছেন রাতের অন্ধকারে ও মিলিটারী প্রশাসন দিয়ে ভোট করে সরকার গঠন করেন এর ধারাবাহিকতায় ছাত্রদের আন্দোলনের মুখে গত 2024 সালের 5ই আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়। ইউনিয়নের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি,বড় গাড়ি তো দূরের কথা এই রাস্তাগুলো দিয়ে মোটরসাইকেল চালানো দায় হয়ে পড়েছে তাই আসুন যাতে বাংলাদেশে বাংলাদেস জাতীয়তাবাদী দল সরকার গঠন করে দেশের উন্নয়ন করতে পারে সে কারনে সকল ভাই বোন রা মিলে ধানের শীষ মার্কায় ভোট দিবো তাই আবারও আপনাদেরকে অনুরোধ করব এই জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম ৩ আসনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন উক্ত উঠান বৈঠকে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানেরশীষ মার্কায় ভোট দেয়ার জন্য আলোচনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content