জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

  বাংলাদেশ প্রতিদিন 4 January 2026 , 1:38:15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ রবিবার। সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এ কার্যক্রম শেষে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে।

তফশিল অনুযায়ী, আজ সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content