Uncategorized

দেবিদ্বারে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 2 January 2026 , 5:57:01

কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যুতে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মু. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট সমর্থিত এমপি প্রার্থী, এনসিপি (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক মু. হাসনাত আব্দুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানো সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, উপজেলা নায়েবে আমীর ভিপি গোলাম মোস্তফা, উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক (এনসিপি) সৈনিক মু. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামীম, শ্রমিক কল্যাণ পৌর আমীর মু. তমিজ উদ্দিন এবং দেবিদ্বার উপজেলা জামায়াতের পৌর আমীর মু. ফেরদাউস আহমেদসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content