অর্থনীতি

সোনালী ব্যাংকের পেনশনারদের জন্য লাইভ ভেরিফিকেশন সেবা চালু

  বাংলাদেশ প্রতিদিন 21 June 2026 , 5:10:59

সোনালী ই-সেবা অ্যাপের সঙ্গে পেনশনার বায়োমেট্রিক সিস্টেম সংযুক্ত করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চালু করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর ফলে পেনশনভোগীরা ব্যাংক শাখায় না এসে ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন।

রোববার (২১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।

উদ্বোধন শেষে এ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content