আন্তর্জাতিক

ফের ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ প্রতিদিন 7 June 2026 , 1:35:50

ইরান সফরে গিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শনিবার (৬ জুন) তিনি তেহরানে পৌঁছান। সেখানে তিনি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ১৬ মে তেহরানে যান নাকভি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

তাসনিমের তথ্য অনুযায়ী, নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে পাকিস্তানি সূত্র আনাদোলুকে জানিয়েছিল, এই সফরের মূল উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কিছু ‘নতুন প্রস্তাব’ নিয়ে আলোচনা করা।

সূত্রগুলো আরও জানায়, নাকভি এমন কিছু প্রস্তাব উপস্থাপন করবেন, যা দুই পক্ষের আলোচনায় তৈরি হওয়া অচলাবস্থা দূর করতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাময়িক সমঝোতা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে পরে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content